মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় মনোনয়ন সংগ্রহের পর বাড়ি ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী কুটি মিয়া গ্রেফতার!

সংবাদদাতা / ২২৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধিঃ

মাগুরা–১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি। সোমবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে গ্রামের বাড়ি ফেরার পথে শ্রীপুরের টেঙ্গাখালি এলাকায় তাকে আটক করে ডিবি পুলিশ।

কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি একাত্তরের মুক্তিযুদ্ধে শ্রীপুর আঞ্চলিক বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিঞার পুত্র। দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে কার্যালয় ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তিনি জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি মাগুরা–১ আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রফেসর ডা. সিরাজুল আকবরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তার দাবি, সে সময় জনগণের সমর্থন পেলেও ফল ঘোষণায় নৌকা মার্কার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এছাড়া সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী কাজী তারিকুল ইসলামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়ে বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এলাকায় তার বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিগত সময়ে আওয়ামী লীগের দ্বারা তিনি এবং তার পরিবার নির্যাতিত। যে কারণে বর্তমান সরকারকে নিরপেক্ষ মনে করে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এ বিষয়ে মাগুরা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, সদর থানায় দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলায় কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটিকে গ্রেফতার করা হয়েছে। তিনি সংসদ সদস্য প্রার্থী কি না, সে তথ্য ডিবির জানা নেই বলেও জানান তিনি।

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
তাং ১৫/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]