সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
শরণখোলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার শরণখোলা প্রতিনিধি বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায় আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ টাংগাইলে নিউ জার্নি বাংলাদেশ লিমিটেড এর পুরস্কার বিতরণ ও বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর আহত!

মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান

সংবাদদাতা / ৩৬ বার ভিউ
সময়ঃ সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা প্রতিনিধি//

মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০/- টাকা অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

রোববার (২৩ আগস্ট ২০২৬) মাগুরা সদর থানাধীন শহরের দড়ি মাগুরা দোয়ারপাড় এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে নিতাই সরকার (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত নিতাই সরকার দরি মাগুরা দোয়ারপাড় এলাকার মৃত সর্বেশ্বর সরকারের পুত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বেলাল হোসেন আসামির বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে নিতাই সরকারকে মাদক সেবনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/- টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৩/৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]