শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৯৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

  • মাগুরা প্রতিনিধি //

মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগান নিয়ে উপজেলা পর্যায়ে মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান প্রজেক্ট মেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন শুক্রবার বেলা ১১ টায় এ বিজ্ঞান প্রজেক্ট মেলার উদ্বোধন করেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপি’র সভাপতি মাসুদ খান কিজিল, মাগুরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক অসিত কুমার রায়, শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ ও জেলা শিক্ষা অফিসের পরিদর্শক সেলিম রেজা। সভায় আয়োজকরা জানান, সরকার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আরো সৃজনশীল ও বিজ্ঞানের নানা প্রযুক্তির অভিনব আবিষ্কার সম্পর্কে সচেতন করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই আলোকে জেলায় জেলায় শুরু হয়েছে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মেলা। মেলা থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আরো বেশি বিজ্ঞান বিষয়ক নানা বিষয় নিয়ে গবেষণা ও বিজ্ঞান বিষয়ে তাদের নানা রকম প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে নিজেকে তুলে ধরতে পারবে।
দিনব্যাপী মেলায় মাগুরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ টি দল ২০ টি স্টলে তাদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেছে।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর আয়োজন করে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১২/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]