বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

সংবাদদাতা / ১৫৪ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতাঃ

মাগুরা শহরের একতা কাঁচা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তার বাড়ি শহরের পিটিআই পাড়া এলাকায়। তিনি অবসরপ্রাপ্ত জেল পুলিশ সদস্য,তিনি মৃত তরিকুর রহমানের পুত্র।

একতা কাঁচা বাজার মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে ব্যবসায়ী সাইফুল খান জানান জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এসময় বাসসহ চালক পালিয়ে যায়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, একতা কাঁচা বাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় দর্শনা থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১২- ১৬৩৪) মোঃ ফজলুর রহমান নামে অবসরপ্রাপ্ত জেল পুলিশকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত মোঃ ফজলুর রহমানকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা ঘটানো সেন্টমার্টিন পরিবহনটি রামনগর হাইওয়ে থানার হেফাজতে আছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

মোঃ সাইফুল্লাহ,

শ্রীপুর,মাগুরা সংবাদ দাতা।
১৩ সেপ্টেম্বর ২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]