মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক* A Voice of Principle in Parliament Barrister Nowshad Zamir—Professor M. A. Barnik ব্যারিস্টার নওশাদ জমিরের এক নতুন রাজনৈতিক বার্তা –অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় হামলায় আহত পরিবারের ৪ সদস্যই কাতরাচ্ছে হাসপাতাল বেডে! নিরাপত্তাহীনতায় পরিবারটি!

সংবাদদাতা / ১৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুরে পারিবারিক কলহের জেরে হামলায় একই পরিবারের ৪ জন সদস্যই কাতরাচ্ছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের বিছানায়। পুনরায় হামলার ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। ঘটনাটি উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামের।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ মার্চ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে কাজলী গ্রামের আজিম বিশ্বাসের ২ মেয়ে ইসমিতা খাতুন ও উর্মি খাতুন ভাত খাওয়ার নিয়ে ঝগড়া করে। এ সময় আজিম বিশ্বাসের পরিবারের উপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় আজিম বিশ্বাস স্ত্রী কবিতা বেগম (৩৫), বড় মেয়ে ইসমিতা খাতুন (২০), ছোট মেয়ে উর্মি খাতুন (১৫) কে বেধড়ক মারধরে গুরুতর আহত হয়। তাদের ৩ জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বাড়ি গিয়ে রাত ১১ টার দিকে আজিম বিশ্বাস (৪২)ও হামলার শিকার হয়। বর্তমানে পরিবারের ৪ সদস্যই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।

আজিম বিশ্বাস অভিযোগ করে বলেন, আমার আপন বড় ভাই ওলিয়ার বিশ্বাস ও আশরাফ বিশ্বাস তাদের ২ জনের দুই ছেলে মেহেদী বিশ্বাস ও সজিব বিশ্বাস আমার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার বড় মেয়ে, স্ত্রী, ছোট মেয়ে গুরুতর আহত হলে স্থানীয়দের এবং পুলিশের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে আসি। তাদের হাসপাতালে ভর্তি করে আমি বাড়িতে গেলে তারা আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমি ছোট মেয়ে আমাকে বাঁচাতে আমার গায়ের উপর থাকলেও তাকে আবারো মারধর করে। আমার পরিবারের ৪ জনই এখন হাসপাতালে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছি কিন্তু এ বিষয়ে পুলিশের কোন তৎপরতা দেখছি না। বাড়িতে গেলে আবারো মারবে সেই হুমকি দিচ্ছে। আমরা সপরিবারে এখন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে জড়িতদের সাথে কথা বলে কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নাই। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৪/৪/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]