মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় হারিয়ে যাচ্ছে দেশি জাতের খেজুর!

সংবাদদাতা / ২০৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

আগে গ্রামের মাঠে মাঠে জৈষ্ঠ্য মাসে প্রচুর দেশি খেজুর পাওয়া যেত। এ খেজুর কাঁচা থাকতে সবুজ পাকলে হলুদ বর্ণ ধারণ করতো। খেজুর গাছে গাছে নানা কাঁধিতে চারিদিকে ঝুলে থাকতো এ খেজুর। এ সময় গাছের দিকে তাকালে মনে হতো যেন রসালো ফল বাতাসে দোল খাচ্ছে। পথের ধার দিয়ে কোন ছেলে- মেয়ে হেঁটে গেলে খেজুর গাছ দেখলেই খেজুর পারতে উৎসুক হয়ে যেত।

গ্রামের কিশোরেরা মেতে উঠত খেজুর পাড়ার উৎসবে। সেই সব দিন আজ আর দেখা যায় না। গ্রাম থেকে হারিয়ে যেতে বসেছ দেশী জাতের খেজুর। এ খেজুর দেখতে একটু ছোট পাকলে খুব রসালো হয়। খেতে খুবই মিষ্টি।

সদরের বরই গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন,আমাদের গ্রামে আগে অনেক খেজুর গাছ ছিল। এই খেজুর গাছে দেশি খেজুর পাওয়া যেত। গ্রামের অনেক কৃষক খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহ করে বাজারে বিক্রি করতো। কিন্তু এখন অনেক কৃষক পরিবার মাঠের ভিতরে বাড়ি করায় এই গাছগুলো কাটা পড়ে গেছে। ফলে গ্রামে খেজুর গাছ নেই বললেই চলে। দেশি খেজুরের মান অনেক ভালো খেতে খুবই সুন্দর।
সদরের কাপাসহাটি গ্রামের কৃষক জামিল বলেন,বর্তমানে হাটে বাজারে দেশি খেজুর পাওয়া যায় না। আগে আমাদের গ্রামে অনেক খেজুর গাছ ছিল। এই খেজুর গাছ থেকে আমরা খেজুর সংগ্রহ করে বাজারে বিক্রি করতাম। কিন্তু কালের বিবর্তনে বর্তমানে দেশি খেজুর হারিয়ে যাচ্ছে। আমাদের দেশে যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার গঠন হচ্ছে। তাই অনেকেই পাড়া মহল্লা ছেড়ে গ্রামের মাঠের মধ্যে বাড়ি বানাচ্ছে ফলে মাঠের মধ্যে থাকা দেশি খেজুর গাছগুলো বেশি কাটা পড়ে যাচ্ছে।
সদরের কাটাখালি গ্রামের কৃষক শফিক বলেন, আমাদের গ্রামে এখন আর দেশি খেজুর গাছ দেখা যায় না। অনেক আগে আমাদের গ্রামে অনেক খেজুর কাজ ছিল। এ খেজুর গাছে পর্যাপ্ত পরিমাণে দেশি খেজুর পাওয়া যেত। এখন হাতে গোনা অল্প কিছু কাজ থাকলেও সেই গাছে পর্যাপ্ত পরিমাণে খেজুর পাওয়া যায় না। ছোটবেলায় আমি দেশি খেজুর পছন্দ করতাম। বিভিন্ন মাঠে গিয়ে দেশি জাতের খেজুর সংগ্রহ করে বাড়ি নিয়ে আসতাম।তারপর বাড়ির সবাই মিলে সেই খেজুর খেতাম। কিন্তু আজ খেজুর গাছ না থাকায় আমাদের দেশি খেজুর হারিয়ে যেতে বসেছে। দেশি খেজুরের স্বাদ খুবই চমৎকার। দেশি জাতের মিষ্টি এ খেজুর খেতে শিশুরা খুবই পছন্দ করে। তাই আমাদের দেশি জাতের খেজুরের হারানো ঐতিহ্য ফিরে পেতে খেজুর গাছ বেশি বেশি রোপন করতে হবে।
শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের শহিদুল ইসলাম বলেন আমাদের আগে প্রায়ই বাড়ীতে খেজুর গাছ ছিল, এখন অধিকাংশ লোকের বাড়ীতেই খেজুর গাছ নেই।আমাদের বাড়ীতে এখনো বেশ কিছু খেজুর গাছ আছে,আমরা চেষ্টা করছি আমাদের বাপ দাদাদের ঐতিহ্য ধরে রাখার।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা ।
তাং ০৩/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]