শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় ১১ দলীয় জোটের উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩৩২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় ১১দলীয় জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই জাতীয় সদন বাস্তবায়নের দাবীতে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

০২ মে শনিবার সকাণ ১০টার দিকে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে মিছিল পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ছাত্র নেতা অধ্যাপক মাওলানা এম বি বাকেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ও সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুর রহমান, ইসলামী ছাত্র শিবির প্রথম জেলা সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও আগামী পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা সভার মেয়রপদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আশরাফুল আলম , শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মোঃ আফসার আলী,মহম্মদপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নূর আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, বিডিপি মাগুরা জেলা শাখার সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, অমুসলিম শাখার সেক্রেটারী বাবু উত্তম কুমার বিশ্বাস, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেনসহ,আরো অনেকে।

সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে গণ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে শেষ হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খানসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং০২/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]