শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মাগুরায় ২দিনব্যাপী সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহাসম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতা / ১০১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:

মাগুরার শ্রীপুরে ২দিনব্যাপী নিত্য লীলায় প্রবিষ্ট প্রভুদান শ্রীল্ ১০৪ কুঞ্জ বিহারী দাস বাবাজী মহারাজের তিরধান বিরোহ মহোৎসব স্মরণ ও রাস পূর্নিমা উপলক্ষে সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রম প্রাঙ্গণে আশ্রমের শ্রীমৎ অসিম কৃষ্ণ দাস বাবাজী মহারাজ ও আশ্রমের সকল ভক্তবৃন্দের আয়োজনে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি শনিবার গভীর রাতে শেষ হয়।

খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দিরের বাবাজী মহারাজের সভাপতিত্বে মহাসম্মেলন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, সহ-সভাপতি রথিন্দ্রনাথ ভৌমুকসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সাধু-গুরু-বৈষ্ণব ও হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার বলেন, খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিও মন্দির প্রাঙ্গণে আশ্রমের শ্রীমৎ অসিম কৃষ্ণ দাস বাবাজী মহারাজের বৈষ্ণব সেবা মহাসমাবেশ ও আলোচনা সভা। আজকের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সাধু গুরু বৈষ্ণব ও হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদের সভাপতি অপূর্ব মিত্র বলেন, বিশ্ব মানবতার শান্তি কামনায় এবং আমাদের দেশের সমৃদ্ধি কামনায় শ্রী অসীম কৃষ্ণ দাস বাবাজী মহারাজ সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহাসম্মেলনের আয়োজন করেছেন। আমি এই মহাসম্মেলনের সফলতা কামনা করছি। এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমৃদ্ধি কামনায় সফল হবে সম্পন্ন হবে।

খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দিরের বাবাজী মহারাজ বলেন, সারা বাংলাদেশের মধ্যে এটাই একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে। অনুষ্ঠানে সারাদেশ থেকে সাধু-গুরু-বৈষ্ণবসহ হাজারো ভক্তবৃন্দ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৯/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]