বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম
Women at the Steering of Buses: The Beginning of a Social Revolution* *—Professor M. A. Barnik বাসের স্টিয়ারিংয়ে নারী : একটি সামাজিক বিপ্লবের সূচনা* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্টে বিদ্যুৎ ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট! আহত -৫ ভেদরগঞ্জে যুবলীগ নেতা আরিফ হাওলাদার গ্রেফতার মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ 

মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট! আহত -৫

সংবাদদাতা / ১৪ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শ্রীপুর (মাগুরা) সংবাদ দাতা //

মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৭ আগস্ট সোমবার সন্ধ্যায় উপজেলার চন্ডিখালী গ্রামে ইসরাইল মাস্টারের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের ৫ জন আহত হয়। এ সময় উভয় গ্রুপের ১৫ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়৷ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে চন্ডিখালী গ্রামের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও একই গ্রামের সাবেক গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদ মল্লিকের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সিরাজুল ইসলামের সমর্থক ইমদাদুল (৪০) ও আকুল (৫০) কে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে ইসরাইল মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে আসাদ মল্লিকের সমর্থক হাসিব, জিকু, আসাদুল, রহমতসহ কয়েকজন দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক আহত করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে সিরাজুল ইসলামের সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসাদ গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আসাদ মল্লিক গ্রুপের সিরাজ (৪০), আলম (৫৫) ও আমিরুল (৫০) মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সিরাজুল ইসলাম গ্রুপের মন্টু, রাশেদ, সোহেল, ওয়াসিম, মুক্তার, সবুজ, মিরাজ শেখের দোকান এবং আসাদ মল্লিক গ্রুপের সোহরাব খান, আশরাফ খান, মহিদুল মোল্যা, মীর কাসেম, রফিকুল ইসলাম, মোজাম্মেলসহ উভয় গ্রুপের অন্তত ১৫ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৮/৮/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]