শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলা কিউআর ও ক্যাশলেস ব্যাংকিং নিয়ে শরণখোলায় কর্মসূচি মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা! Before UN Speech, Tarique Rahman in the Spotlight: The World’s Curious Gaze on Bangladesh* *—Prof. M. A. Barnik জাতিসংঘে ভাষণের আগেই আলোচনায় তারেক রহমান: বাংলাদেশের প্রতি কৌতূহলী বিশ্বদৃষ্টি* *—-অধ্যাপক এম. এ. বার্ণিক মহেশপুর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” এই স্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল বেলা ১২ টায় সাচিলাপুর বাজারস্থ আশ্রয়ন প্রকল্পে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিত অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ১০০ টি ফলজ, বনজ ও ঔষধি গুনসম্মত গাছের চারা রোপন করা হয়।

র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক (টিআই) সুজন মিত্র, নারী প্রশিক্ষক (টিআই) সামছুন্নাহার,
শ্রীপুর সদর ইউনিয়ন ভিডিপি দল নেতা মনিরুল ইসলাম ও সহকারী ইউনিয়ন আনসার কমান্ডার আলিম মন্ডল প্রমুখ।

এছাড়াও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আনসার কমান্ডার, দলনেতা, দলনেত্রী ও আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৪/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]