মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৯৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামী ৮নং নাকোল ইউনিয়ন শাখার উদ্যোগে নাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার রাতে গণসংযোগ উপলক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য,যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি মোঃ আমীন উদ্দীন আশিক, শ্রীপুর উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আবদুল আউয়াল সবুর, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মোঃ ইলিয়াছুজ্জামান, কাদিরপাড়া ইউনিয়ন আমীর মোঃ রিয়াদ হোসেন নাসিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ মোজাফফর হোসেন মুন্না,সাবেক সেক্রেটারী মোঃ হামিদুল ইসলামসহ জেলা উপজেলা ও ইউনিয়ন জামায়াত শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে যাতে সৎ ও যোগ্য লোক ক্ষমতায় আসতে পারে সেজন্য সবাইকে আপ্রাণ চেষ্টা করতে হবে। তাঁরা আরো বলেন ভোট একটা পবিত্র আমানত! এ আমানতের দ্বায়িত্ব সঠিক স্থানে প্রয়োগ করেতে হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২০/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]