শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর উদ্বোধন

সংবাদদাতা / ১৯৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা সংবাদদাতাঃ

মাগুরার শ্রীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রবিবার সকালে শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শ্রীপুর সেন্ট্রাল কেজি স্কুলের ছাত্র তনুষ ব্যানার্জী তুর্যকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তনুষ ব্যানার্জী তুর্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সন্তান। একই সাথে শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী উম্মে হাফসা ও উম্মে হাবিবাকে টাইফয়েড টিকা প্রদানের মধ্যে দিয়ে মাসব্যাপী টিকা ক্যাম্পেনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, মাগুরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ এজাজ আহমেদ রোচি, প্রেস ক্লাব সভাপতি ড. মুসাফির নজরুলসহ অন্যরা। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, ছাত্রদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক এনায়েত হোসেন, জেলা স্যানেটারি ইন্সেপেক্টর (ভারপ্রাপ্ত) অচিন্ত্য কুমার সাহা, ইপিআই টেকনোলজিষ্ট তুষার কান্তি ঢালী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলামসহ শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক রাজনীতিক,স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও ছাত্র /ছাত্রীবৃন্দ। ১২ অক্টোবর থেকে উপজেলার ৮৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১২৬টি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ও ১৯২ টি ইপিআই সেন্টারে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।

মোঃ সাইফুল্লাহ , শ্রীপুর, মাগুরা। ১২/১০/২০২৫ ইং-


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]