বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম
Trump’s Letter: A New Message from Washington Centered on Tarique Rahman* *—Professor M A Barnik ট্রাম্পের চিঠি: তারেক রহমানকে ঘিরে ওয়াশিংটনের নতুন বার্তা* *—অধ্যাপক এম এ বার্ণিক* নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদদাতা / ৩২ বার ভিউ
সময়ঃ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী দল বি এন পি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১লা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলা বি এন পি’র দলীয় কার্যালয় হতে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু, খন্দকার আশরাফুল ইসলাম নালিম, খন্দকার খলিলুর রহমান ,মাসুদ মজুমদার, মোল্লা খলিলুর রহমান, উপজেলা বি এন পি’র সাবেক প্রচার সম্পাদক মোঃ হেমায়েত হোসেন জঙ্গি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক মিলন, উপজেলা মহিলা দলের আহবায়ক শাহানা ফেরদৌস হ্যাপী, মাগুরা জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদিন , উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর মুন্সি, উপজেলা ছাত্র দলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়নের বি এন পি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
১৯৭৫ সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল, তা পূরণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বক্তারা আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে আমাদেরকে দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]