শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান মাগুরার শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিশ্বমঞ্চে এথনোস্পোর্টস: বিলাল এরদোয়ানের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঐতিহাসিক বৈঠক আটককৃত হেরোইন বিক্রির অভিযোগ গোদাগাড়ী থানার এসআই জুয়েলের বিরুদ্ধে মাগুরায় পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা অনুষ্ঠিত কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: পথশিশুদের উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত কাজের অঙ্গীকার পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজি পদক পেলেন মাগুরা জেলা পুলিশ! মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরার শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান

সংবাদদাতা / ৩৬ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরার কৃতিসন্তান এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পর প্রথমবার মাগুরায় আগমন উপলক্ষে তাঁকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৫ মে শুক্রবার দুপুরে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম গেটে শ্রীপুর উপজেলা বিএনপিও এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে উক্ত গণসংবর্ধনা প্রদান ও মোটর শোভাযাত্রার আয়োজন করে।
বেলা ১১টায় অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী (এমপি) কামারখালীর গড়াই সেতু পার হয়ে শ্রীপুরের ওয়াপদা বাজারে এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হন তিনি। পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে তাকে শ্রীপুর সরকারী এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেটে (পাবলিক লাইব্রেরীর সামনে) গণসংবর্ধনা মঞ্চে নিয়ে আসা হয়।

উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পি’র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আব্দুর রশিদ ও মোঃ ফারুকুজ্জান ফারুক, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়েত হোসেন খান,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার আশরাফুল ইসলাম নালিম, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার।
‘ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন,কৃষকদলের আহবায়ক রুমানুর রহমান বিপ্লব, মহিলা দলের আহবায়ক শাহনাজ ফেরদৌস হ্যাপি, কৃষকদলের সাধারণ সম্পাদক সুজন,
উপজেলা শ্রমিকদলের আহবায়ক সেলিম রেজা,
উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত কণ্ঠে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি বলেন, “মাগুরা ও শ্রীপুরের মানুষ আজ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল। এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং আমি মিলেমিশে মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৫/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]