মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরার শ্রীপুরে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

সংবাদদাতা / ১৫৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:

মাগুরার শ্রীপুরে ৫ অক্টোবর রবিবার সকালে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্্যালী হয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনায় মিলিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যার্নাজী।


শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীর সঞ্চালনা আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা মোঃ আব্দুল গনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলী, কাদিরপাড়া আলীম মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হালিম, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসেন কুমার সাহা, আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম আজমসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৫/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]