শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাগুরার শ্রীপুরে শিশু সুরক্ষা কমিটি গঠনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৪৪ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, (মাগুরা):‏

মাগুরার শ্রীপুরে শিশুদের শারীরিক, মানসিক, এবং যৌন নির্যাতন, শোষণ, অবহেলা ও ক্ষতিকর প্রথা থেকে রক্ষা করার লক্ষ্যে কমিউনিটি পর্যায়ে শিশু সুরক্ষা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শ্রীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম ও মাগুরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাকির হোসেনের নির্দেশক্রমে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জির সহযোগিতায় উপজেলার ৮ টি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার খবর নিশ্চিত করেন শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।

এ উপলক্ষে গতকাল সকালে সব্দালপুর ইউনিয়ন পরিষদে সর্বশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, ইউনিয়ন পরিষদের সচিব অমিও কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার অসীম বিশ্বাসসহ অন্যরা।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাবৃন্দ।

সমাজসেবা অধিদপ্তরের এমন উদ্যোগের প্রশংসা করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পান্না খাতুন বলেন, শিশুদের মাদক ও বাল্য বিবাহ থেকে দূরে রাখতে সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেপ এর এই কার্যক্রম নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আশা করি শিশু সুরক্ষায় এই কমিটির সকলে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করবে।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, এই কমিটি গঠন কার্যক্রম একটি সমন্বিত ব্যবস্থা, যেখানে বিভিন্ন স্তরে (যেমন উপজেলা, জেলা এবং কমিউনিটি পর্যায়ে) কমিটি গঠিত হবে, যারা শিশু অধিকার রক্ষা, সুরক্ষা নিশ্চিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যা মোকাবিলায় কাজ করবে। এই কমিটির লক্ষ্য হল শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা।

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
তাং ২৩/১০/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]