শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরার শ্রীপুরে স্থানীয় গার্ল গাইডসে্র ওয়ান ডে ক্যাম্প অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৯৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

“গাইড নেতৃত্বে বাল্যবিবাহ হবে রোধ” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় ‘ওয়ান ডে’ ক্যাম্প”-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮ টায় রেজিষ্ট্রেশনের মধ্যদিয়ে দিনব্যাপী বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের কার্যক্রম শুরু হয়। পরে ক্যাম্প সজ্জা, সূচি শিল্প কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা শেষে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্প ফায়ারের মধ্যদিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

গার্ল গাইডস্ এসোসিয়েশন মাগুরা জেলা শাখার জেলা সচিব মোছাঃ মর্জিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার খান পাপিয়া ফেরদৌস, জেলা কোষাধ্যক্ষ শাহানাজ সুলতানা, স্থানীয় সচিব লুৎফুন্নাহার লুনা, স্থানীয় সদস্য রেহেনা পারভীন, অসিমা রানী, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওয়াব আলী, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার চক্রবর্তীসহ জেলা ও স্থানীয় কমিটির সদস্যবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৬/৮/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]