বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

মাদক ব্যবসায়ীর হত্যার হুমকি সাংবাদিকের থানায় জিডির

সংবাদদাতা / ৫৮ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :-

জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি মোঃ অলিউল্লাহকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে মাদক ব্যবসায়ী মাসুম আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। জিডি নং ১২৯৯।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন জিডির বিষয়টি নিশ্চিত করেন।
জিডি সূত্রে জানা যায়,২৭ জানুয়ারি ( সোমবার) ৪ টা ৫১মিনিটে ২ মিনিট ৫৬ সেকেন্ডের একটি কলে সাহাব্দীপুর নামক এলাকা থেকে ভুক্তভোগী সাংবাদিক অলিউল্লাহ’র মোবাইল নং-০১৭৩৭ ৫৭৪৩৪৪ তে মাদক ব্যবসায়ী মোঃ মাসুম আলী জেল থেকে জামিনে বের হয়ে তার মোবাইল নং- ০১৩১৯-৯০১০৬৪ থেকে কল করে নিজের পরিচয় দিয়ে প্রাণ নাশ সহ হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দেয়। যার কল রেকর্ড সংরক্ষিত আছে। যার ফলে সাংবাদিক অলিউল্লাহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন । যেকোন সময় আইন শৃংখলার চরম অবনতি ঘটার সম্ভাবনায় ভবিষ্যতের জন্য বিষয়টি সধারন ডাইরীভূক্ত করেছেন।
এ ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

উল্লেখ্য, উপজেলার সাহাব্দিপুর এলাকার মৃত জালাল আলীর ছেলে মাদক ব্যবসায়ী মাসুম আলী গত ১৬ মে ২০২৩ সালে ৫০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার হয় প্রেমতুলি পুলিশের হাতে। এতে সাংবাদিক অলিউল্লাহ সহ স্থানীয় অনেক সাংবাদিক গ্রেফতার সংক্রান্তে একটি প্রতিবেদন প্রকাশ করেন। যার কারনেই জামিনে এসে মাদক ব্যবসায়ী মাসুম ফোন কলে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]