শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মিরপুরে রাজউকের উচ্ছেদ অভিযান: ৯টি ভবনের বর্ধিত অংশ অপসারণ, ২ লাখ টাকা জরিমানা

সংবাদদাতা / ২০১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

 স্টাফ রিপোর্টার: এইচ.এম. বাবলু

গত ২৯ জুন ২০২৫ তারিখে রাজধানীর মিরপুর এলাকায় রাজউকের নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে পরিচালিত উচ্ছেদ অভিযানে ৯টি ভবনের অবৈধ অংশ আংশিকভাবে ভেঙে ফেলা হয়েছে। একইসাথে ২ লাখ টাকা জরিমানা আদায় ও ৮টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে।

রবিবার মিরপুর সেকশন-১৩ ও সেকশন-১১ এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন ও জোন ৩/১-এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বির রনি।

অভিযান প্রসঙ্গে অথরাইজড অফিসার শেখ মাহাব্বির রনি জানান, “নির্ধারিত নকশা লঙ্ঘন করে নির্মিত ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা ছিল রাজউক চেয়ারম্যান মহোদয়ের। আমরা ৮টি বৈদ্যুতিক মিটার জব্দ করেছি। একটি ভবনে বসবাসরত পরিবার থাকায় মানবিক কারণে সে মিটার জব্দ করা হয়নি।”

তিনি আরও জানান, অভিযানে সেকশন-১৩ এর ৮টি এবং সেকশন-১১ এর ১টি ভবনের বর্ধিত অংশ আংশিকভাবে অপসারণ করা হয়েছে। ভবন মালিকদের কাছ থেকে ভবিষ্যতে নকশা লঙ্ঘন না করার অঙ্গীকারে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেয়া হয়েছে।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, “মালিক পক্ষের অনুপস্থিতির কারণে ৮টি ভবনের ক্ষেত্রে জরিমানা আরোপ করা সম্ভব হয়নি। তবে যেসব ভবন মালিক উপস্থিত ছিলেন, তাদের কাছ থেকে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।”

তিনি আরও জানান, “নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে রাজউকের অভিযান নিয়মিতভাবে চলবে। ভবিষ্যতে এমন অভিযান আরও জোরদার করা হবে।”

অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ ফিল্ড পর্যায়ের একাধিক কর্মকর্তা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]