রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
দখল বাণিজ্যের ভুয়া কল রেকর্ডে ধোঁয়াশা! এডিট করে ফাঁসানোর চেষ্টা পল্লবীর আহ্বায়ক আনিসুরকে? মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উজ্জাপন মিরপুরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সংবাদদাতা / ৩৬ বার ভিউ
সময়ঃ রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতি শনিবার সারা দেশের মতো মাগুরায়ও ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

শহরের একতা কাঁচা বাজার এলাকায় শনিবার সকাল সাড়ে দশটায় দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলচ্ছে। অভিযানকালে মশা নিধনে ফগার মেশিনের সাহায্যে ড্রেন ও আশপাশের নর্দমায় ওষুধ প্রয়োগ করা হয়। একই সঙ্গে ঢাকা খুলনা মহাসড়ক সংলগ্ন এ বাজারের রাস্তা ও এলাকার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির ১০ জন এবং ‘বিডি ক্লিন’-এর ৬ জন স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এবং পৌরসভার পরিছন্নতা বিভাগের প্রধান ইতি খাতুন।

পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ও পৌরবাসীকে সচেতন করতে এই ধরনের প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা

তারিখ ০৩/১০/২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]