শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলা কিউআর ও ক্যাশলেস ব্যাংকিং নিয়ে শরণখোলায় কর্মসূচি মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা! Before UN Speech, Tarique Rahman in the Spotlight: The World’s Curious Gaze on Bangladesh* *—Prof. M. A. Barnik জাতিসংঘে ভাষণের আগেই আলোচনায় তারেক রহমান: বাংলাদেশের প্রতি কৌতূহলী বিশ্বদৃষ্টি* *—-অধ্যাপক এম. এ. বার্ণিক মহেশপুর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম, সম্পাদক মামুন

সংবাদদাতা / ১৪০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
টানা ১৭ বছর পরে বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত কাউন্সিলে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন।

বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথমার্ধের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার নির্বাচন মনিটরিং টিমের আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, নির্বাচন মনিটরিং টিমের সদস্য ওয়াহিদুল ইসলাম পল্টু, বেগম লুনা গাজী, হাফিজুর রহমান হাফিজ, শিকদার ফরিদুল ইসলাম ও আব্দুল জব্বার মোল্লা।

আলোচনা শেষে বিকেল ৩টায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]