শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মোরেলগঞ্জ সন্ন্যাসী পশুরবুনিয়া রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ১৯ বছর পরে উৎসব মুখর পরিবেশে “অভিভাবক প্রতিনিধি”নির্বাচন অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৮৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

কলি আক্তার,দৈনিক আলো নিউজ:

বাগেরহাটের মোরেলগঞ্জে সন্ন্যাসী পশুরবুনিয়া রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ১৯ বছর পরে উৎসব মুখর পরিবেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠানিকভাবে ভোট গ্রহন শুরু করে বিকেল ৪টায় একটানা ভোট শেষ হয়। প্রিজাডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।  সাধারণ অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। এদের মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন আলমঙ্গীর বয়াতি ১৭৭, আব্দুল জলিল আকন ১৫৯, মো. জলিল হাওলাদার ১৫৯ এবং মাহফুজ ১৫৭ ভোট  পেয়ে নির্বাচিত হয়েছে। এ ছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন, ফেরদৌসি আক্তার ও মোসা: রিনা বেগম প্রতিদন্দীতা করেছেন। এর মধ্যে ১৬০ ভোট পেয়ে রিনা বেগম নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ে অভিভাবক  মোট ভোটার ৪১৭ এর মধ্যে ২৯৭ ভোট কাস্ট হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুছাফকাক্কা মিয়া বলেন, তিনি এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালিন ২০০৬ সালে একবার এ রকম ভোটের মাধ্যমে অভিভাবকরা তাদের সদস্য নির্বাচিত করেছিলেন। পর ১৯ বছর পরে পুনরায় অভিভাকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন।

জেলা বিএনপির সদস্য বাগেরহাট-৩, মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মনিরুল হক ফরাজী এলাকার অভিভাবক হিসেবে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দেশের সাধারণ মানুষ র্দীঘ বছর জাতীয় সংসদ নির্বাচন থেকে স্থানীয় নির্বাচনে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিগত আওয়ামী লীগ সরকারের এক দলীয় শাসন ব্যবস্থায় পরিচালতি হয়েছে গোটা দেশ। বিএনপি এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনেছে। নিজের দল থেকে ইতোমধ্যে গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় ভোটের মাধ্যমে তৃনমুল নেতা নির্বাচিত করেছেন।

এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমির রঞ্জন হালদার বলেন, অনেক বছর পরে বিদ্যালয়ের অভিভাবকরা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করছেন এখানে প্যানেলভুক্ত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]