মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোরেলগঞ্জে জাকের পার্টির উদ্যোগে জনসভা-র‌্যালী অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৫৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

কলি আক্তার(মোরেলগঞ্জ)বাগেরহাট প্রতিনিধি:

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে ইউনিয়নে জনসভা ও র‍্যালি কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। জনসভা শেষে ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে কামলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মোরেলগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান (আরিফ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব রেজাউল শেখ,সহ-সভাপতি জাকের পার্টি খুলনা সাংগঠনিক বিভাগ,জনাব মুন্সি বাদল রেজা,সভাপতি কৃষক ফ্রন্ট বাগেরহাট জেলা ও মনোনয়ন প্রত্যাশী মোরেলগঞ্জ,শরণখোলা,কচুয়া আসন,জনাব সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জেলা জাকের পার্টি, জনাব আলতাব হোসেন, সহ-সভাপতি জেলা জাকের পার্টি,জনাব মাওলানা ওমর ফারুক বুলবুল,সভাপতি যুব ওলামা ফ্রন্ট ও মনোনয়ন প্রত্যাশী শরণখোলা,মোরেলগঞ্জ কচুয়া আসন, জনাব গোলাম ফারুক চান,সাংগঠনিক সম্পাদক বাগেরহাট জেলা জাকের পার্টি,জনাব তৌহিদুল ইসলাম মিনা, সভাপতি কচুয়া উপজেলা জাকের পার্টি, জনাব আশরাফ আলী,সাধারণ সম্পাদক মোরেলগঞ্জ উপজেলা সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি আরিফুর রহমান বলেন,“জাকের পাটি নীতি, আদর্শ ও সততার সাথে পরিচালিত হয়। দলের কোন নেতা বা কর্মী দুর্নীতি বা অনিয়মে জড়িত নয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মহামান্য চেয়ারম্যানের আদর্শ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।” তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দিতে হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]