রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম
যুবলীগের ‘শাটডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিমানবন্দরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ ও স্যালাইন বিতরণ নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক! মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত The 69-Bomb Claim: A Serious Security Question the State Cannot Ignore* *—-Professor M. A. Barnik আবু তৈয়ব হাবিলদারের ৬৯টি বোমা থাকার স্বীকারোক্তি : অবিলম্বে বিস্ফোরক উদ্ধারের রাষ্ট্রের দায়িত্ব* *—–অধ্যাপক এম এ বার্ণিক নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের যুবদল নেতা অসুস্থ আতাউর রহমান ফয়সালের জন্য দোয়া কামনা মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম!

যুবলীগের ‘শাটডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিমানবন্দরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ ও স্যালাইন বিতরণ

সংবাদদাতা / ৭ বার ভিউ
সময়ঃ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | উত্তরা, ঢাকা
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোর অপতৎপরতা এবং যুবলীগের ঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচির তীব্র প্রতিবাদ জানিয়েছে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় উত্তর-উত্তরা জোনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং পথচারী-শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে বিকেলে বিমানবন্দর স্টেশন এলাকায় একত্রিত হন সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা। এসময় প্রখর রোদে দায়িত্বরত পরিবহন শ্রমিক ও পথচারীদের মধ্যে বিশুদ্ধ খাওয়ার পানি, খাবার স্যালাইন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
পানীয় ও লিফলেট বিতরণ শেষে বিমানবন্দর এলাকার প্রধান সড়কে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের ‘শাটডাউন’ কর্মসূচির বিপক্ষে নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে শ্রমিক নেতারা বলেন, যেকোনো ধরনের অপশক্তি বা বেআইনি কর্মসূচি রাজপথে প্রতিহত করতে পরিবহন শ্রমিকরা ঐক্যবদ্ধ রয়েছে। সাধারণ মানুষের যাতায়াত ও দেশের পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে রাজপথে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দেন তাঁরা।
উক্ত কর্মসূচিতে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আজিজ ব্যাপারী, সহসভাপতি মো. মাসুদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শিকদার, মো. নিজাম এবং সড়ক সম্পাদক মো. রাব্বিসহ ইউনিয়নের বিভিন্ন থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]