মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

সংবাদদাতা / ২৪১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

আল হাসান মোবারক

দৈনিক আলো (নিজস্ব প্রতিবেদক,দক্ষিণখান,ঢাকা)

রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক এর নেতৃতে
রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় রাজউকের নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

৩০ মে ২০২৪ ইং বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকালে পর্যন্ত অভিযান চলে।

রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় বিল্ডিং এর নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের রাজউকের আওতাধীন জোন-২/১ আঞ্চলে উচ্ছেদ অভিযান চলে এসময় ভবন মালিকের কাছ থেকে  মুচলেকা নেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ এর আওতাধীন দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় রাজউক নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি।
তিনি আরও বলেন আজকের রাজউকের অভিযানে নকশাবহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ অপসারণসহ ও মুচলেকা গ্রহণ করি। একই সঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই বার্তা দিয়ে সতর্ক করে থাকি।
তিনি আরও বলেন রাজউকের অভিযান একটি চলমান প্রক্রিয়া। কেউ যেন রাজউকেট অনুমোদিত নকশা ব্যত্যয় করে  ভবন নির্মাণ না করে তারা  জন্য ভবন মালিকদেরকে সচেতনত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই অভিযান কে সাধুবাদ জানায় এবং নিয়মিত ভাবে রাজউকের মোবাইল কোট পরিচালনা করার পক্ষে কথা বলেন।
এ সময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১ এর অথরাইজড প্রকৌশলী পলাশ শিকদার , সহকারী অথরাইজড অফিসার মোঃ খাইরুজ্জামান, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক এবং আবু হেনা, ইমারত পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, আমিন কবির, মাসুদুর রহমানসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যবৃন্দ ও সংবাদ সংগ্রহ করার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]