মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

রামগড়ে জেলা পরিষদ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ১০৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় কালাডেবা ইসলামিয়া উলুম মাদ্রাসা ও এতিমখানায় জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কালাডেবা এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস জিরুনা ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, ইসলামিয়া দারুল উলুম মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, যুগ্ম সম্পাদক এড, করিম উল্লাহ, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, রমজান মাস হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস, এই পবিত্র মাসে রামগড়ে এসে এতিম ও এলাকাবাসির সাথে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং জেলা পরিষদের প্রশাসনিক কাজে সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করছি।
এছাড়াও ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন কালাডেবা এলাকার সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী বৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর রামগড় উপজেলার প্রতিনিধিগণ, মাদ্রাসার এতিম ছাত্র ও অন্যান্য বিভাগের ছাত্রবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ইফতার ও আলোচনা সভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান রামগড় প্রেস ক্লাব ও কালাডেবা বাজারের সবজি সেট পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]