শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, আহত- ১ মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সুশীল ফোরামের অভিনন্দন রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের জয়, পেলেন ২৫৫ ভোট Women at the Steering of Buses: The Beginning of a Social Revolution* *—Professor M. A. Barnik বাসের স্টিয়ারিংয়ে নারী : একটি সামাজিক বিপ্লবের সূচনা* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্টে বিদ্যুৎ ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট! আহত -৫ ভেদরগঞ্জে যুবলীগ নেতা আরিফ হাওলাদার গ্রেফতার

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের জয়, পেলেন ২৫৫ ভোট

সংবাদদাতা / ৩৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট

তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং অলি আহমদ ৮৮ ভোট পান।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন এবং ছয়টি ব্যালট অব্যবহৃত ছিল।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে সর্বশেষ ১৯৯১ সালে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল।

ফলাফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। এ বিজয়ের মধ্য দিয়ে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]