সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দখল বাণিজ্যের ভুয়া কল রেকর্ডে ধোঁয়াশা! এডিট করে ফাঁসানোর চেষ্টা পল্লবীর আহ্বায়ক আনিসুরকে? মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উজ্জাপন মিরপুরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সুশীল ফোরামের অভিনন্দন

সংবাদদাতা / ১৯৩ বার ভিউ
সময়ঃ সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সুশীল ফোরাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে তিনি সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হন।

এক যৌথ অভিনন্দন বার্তায় বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক এবং সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

তাঁরা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, জাতীয় ঐক্য, মানবিক মর্যাদা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের মর্যাদা ও কার্যকারিতা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।

বাংলাদেশ সুশীল ফোরামের নেতৃবৃন্দ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁর দায়িত্বকাল দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]