সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
রাজধানীর মিরপুরে রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ সাফল্যের আনন্দে এম এ লতিফ মেমোরিয়াল ইনস্টিটিউট ২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এসএসসিতে শতভাগ পাস মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল সাধারণ সম্পাদক মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন! Bangladesh’s New Strategic Alignment: Breaking Away from the India-centric Security Belt* *— Professor M. A. Barnik ভারতকেন্দ্রিক নিরাপত্তা বলয় ভেঙে বাংলাদেশের নতুন স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল! অভিযোগ নয়নের বিরুদ্ধে! মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায়!

গফরগাঁও ভেঙে নতুন উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’

সংবাদদাতা / ১৩০ বার ভিউ
সময়ঃ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সরকারের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি, ৮ ইউনিয়ন নিয়ে যাত্রা শুরু নতুন প্রশাসনিক ইউনিটের

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন একটি উপজেলা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নেওয়া এ সিদ্ধান্তের ফলে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টদের আশা।

মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ২০২৬ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভায় গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়।

নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো— মশাখালী, পাঁচবাগ, উস্থি, লঙ্গাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাঙ্গাব।

নতুন উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থাপন করা হবে উস্থি ইউনিয়নের ১৪৩ নম্বর জে.এল.ভুক্ত নয়াবাড়ী মৌজায়

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি বৃদ্ধি, জনসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]