মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

শরণখোলায় জমি নিয়ে বিরোধে খুন: রক্তক্ষরণে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

সংবাদদাতা / ১৮২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

বাগেরহাট জেলা প্রতিনিধি-

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আঃ হানিফ হাওলাদার (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার রাজৈর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আঃ হানিফ হাওলাদারের সঙ্গে তার প্রতিবেশী বাবুল হাওলাদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আঃ হানিফ ওই জমিতে গেলে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, এ সময় বাবুল হাওলাদার এবং তার দুই ছেলে রাফি ও রাজ্জাক একযোগে আঃ হানিফের ওপর হামলা চালায়। তারা তাকে বেধড়ক মারধর করে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় হানিফের হাতের কব্জি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

গুরুতর আহত অবস্থায় আঃ হানিফ নিজেই সকাল ৯টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য উপস্থিত হন। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নওশিন জানান, রোগীকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়। তার হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

তবে আহত হানিফের সঙ্গে হাসপাতালে কোনো স্বজন উপস্থিত না থাকায় এবং সময়মতো উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব না হওয়ায় তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে সকাল ১০টার দিকে হাসপাতালেই তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণ এবং গুরুত্বপূর্ণ শিরা-উপশিরা কেটে যাওয়াই তার মৃত্যুর প্রধান কারণ বলে চিকিৎসক জানিয়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানোসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দীর্ঘদিনের জমি বিরোধ যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]