মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

শেরপুরে আধিপত্যের বিরোধে দুই এলাকার সংঘর্ষে, নিহত-২

সংবাদদাতা / ১০৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই এলাকাবাসির সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর পৌরসভার গৌরীপুর ও নওহাটা খোয়ারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন গৌরীপুর এলাকার মৃত হাফেজ আজাহার আলীর পুত্র ট্রলি চালক মিজানুর রহমান (৩৫) ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন মিন্টুর পুত্র ছাত্রদল নেতা আরিফুল ইসলাম শ্রাবণ (২৫)। এর মধ্যে মঙ্গলবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণের মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শেরপুর পৌরসভার খোয়ারপাড় শাপলা চত্বরে গৌরীপুর ও নওহাটা খোয়ারপাড় এলাকার দুই দল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে রাতেই সংঘর্ষে জড়ান দুই গ্রামের বাসিন্দারা। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে উভয় এলাকার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়ান। এসময় উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এই সংঘর্ষে মিজানুর রহমান, শ্রাবণসহ উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যেরা। তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য শ্রাবণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও থমথমে অবস্থা দেখা গেছে। তবে পুলিশ ও সেনা সদস্যদের টহল কার্যক্রম অব্যাহত আছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, এই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]