মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে তারুণ্য মেলা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১২৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

মাউশি’র নির্দেশনায় বাংলাদেশে ১ জানুয়ারি থেকে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব কর্মসূচি পালনের জন্য চলছে নানা কর্মসূচি। এর ধারাবাহিকতায় শেরপুরের নকলায় স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে চলেছে নানা কর্মসূচির। ২২ জানুয়ারি বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে ৩ দিনব্যাপী তারুণ্য মেলার সমাপনী দিনে মেলার স্টল পরিদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।
আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি এবং আন্দোলনকালীন সময়ে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করা নকলার বাসিন্দা আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সম্মাননা দেওয়া হয় শহীদ পরিবারের সদস্য ও আহতদের।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক উমর ফারুক। আরও বক্তব্য দেন নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফকরুল আলম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু হানিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাইয়ান আল মাহদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিথলিয়া গ্রামের শহীদ শফিকের স্ত্রী মুন্নি বেগম, আহত বানেশ্বর্দী গ্রামের সৈয়দ মো. ডালিম মিয়া ও মধ্য লাভা গ্রামের হাছর উদ্দিনসহ অনেকেই।
এইসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাব্বির হোসেন, এসএম মাসুম, মোকছেদুল হাসান মনি ও রোহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহত ধুকুরিয়া গ্রামের হাসিবুল হাসান তুহিন ও বাহার আলীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]