মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

শেরপুরের নকলায় শিশু ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

সংবাদদাতা / ১১৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া ওরফে লছা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সে এই এলাকার মৃত. আবেদ আলীর পুত্র। শনিবার বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম ও অভিযুক্ত চান মিয়া প্রতিবেশী দাদা-নাতনি সম্পর্ক।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া শিশু প্রতিবেশী নাতনীকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে জনৈক সামছুল হকের ভুট্রা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার উদ্যেশে কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে দেয়। এদিকে সংবাদ পেয়ে শিশুটির মা ভুট্রা ক্ষেতে গিয়ে দেখে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া। তখন মেয়ে মাটিতে কাতরাচ্ছিলেন। পরে চান মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপোষ মিমাংসার চেষ্ঠা করে ব্যার্থ হয়। শিশুটির মা পরিবারের লোকজনদের সাথে আলোচনা করলে শিশুর বাবা নকলা থানায় এসে লিখিত অভিযোগ করলে রাতেই চান মিয়া (লছা মিয়া) কে গ্রেফতার করে পুলিশ। রোববার সকালে গ্রেফতারকৃত লছাকে আদালতে প্রেরন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আমরা সংবাদ পাই পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষন করা হয়েছে। এ সংক্রান্তে থানায় মামলা রুজু হলে অভিযান করে রাতেই অভিযুক্ত চান মিয়া (লছা মিয়া) কে গ্রেফতার করি এবং আজ (রোববার) আদালতে প্রেরণ করি। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]