মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

“শোক সংবাদ” বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলার সাবেক আমীর মোঃ আঃ রশিদ মিয়ার ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

সংবাদদাতা / ১৮৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

“শোক সংবাদ”

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলার সাবেক আমীর মোঃ আঃ রশিদ মিয়া বার্ধক্য জনিত কারণে ৩১ জানুয়ারি ভোর ৪ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।মৃত্যুকালে স্ত্রী ২ ছেলে,৭ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।৩১ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে বরামা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও অবিভক্ত গাজীপুর জেলার সাবেক আমীর জনাব আবুল হাসেম খান,গাজীপুর মহানগরী আমীর অধ্যাপক মোঃ জামাল উদ্দীন, নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান,গাজীপুর জেলা আমীর গাজীপুর -৩ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ড.মোঃ জাহাঙ্গীর আলম,নায়েবে আমীর মোঃ আঃ হাকীম,এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান,শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নূরুল ইসলাম,পৌর আমীর ডাঃ আনিসুজ্জামান,গাজীপুর জেলা বি এন পির সহসভাপতি হুমায়ুন কবির সরকার,গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক,উপজেলা বি এন পির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির,সাবেক সভাপতি আব্দুুল মোতালেব প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমে মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক বার্তা দিয়েছেন।
মরহুম মোঃ আঃ রশিদ মিয়া জামায়াতের প্রবীণ রোকন ছিলেন।তিনি ১৯৮৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]