শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

সকল বাস টার্মিনালকে চাঁদা মুক্ত রাখতে রেলি ও পথসভা

সংবাদদাতা / ১৬৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

কিশোর ডি কস্তা :

১৭ ই আগস্ট ২০২৪ইং রোজ শনিবার জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন ( গভঃ রেজিঃ নং ২৭২৩ ) এর উদ্যোগে একটি রেলি ও পথসভার আয়োজন করা হয় , উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এবং আইডিয়াল কলেজের সাবেক ভিপি মোস্তাকুর রহমান মোস্তাক তিনি বক্তব্যকালে বলেন ছাত্র জনতার আন্দোলনের দেশ ও দেশের বাইরের অপশক্তির হাত থেকে দেশ রক্ষা পেয়েছে ,

ফেডারেশনের পক্ষ থেকে তাই ছাত্র ও জনতাকে সংগ্রামী অভিনন্দন এবং সকল শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করেছেন
ও তাদের শোকসন্তপ্ত পরিবার কে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন । তিনি আরো বলেন বাঙালি জাতির অহংকার নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে তিনি ধন্যবাদ জানান এবং সকল শ্রেণীর পেশার ভাইদেরকে সরকারের পাশে থাকার জন্য অনুরোধ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমিকদের জন্য কিছু দাবি পেশ করেন তার নিম্নরূপ
১, বাংলাদেশের সকল বাস টার্মিনাল এবং সড়ক চাঁদা মুক্ত করতে হবে ।
২, মালিক কর্তৃক সরকারের নিয়ম-নীতি অনুযায়ী সকল শ্রমিককে নিয়োগ পত্র দিতে হবে।
৩, দক্ষ শ্রমিক তৈরি করার জন্য সরকারি খরচে বিভাগে বিভাগের ট্রেনিং সেন্টার করতে হবে।
৪, প্রতিটি বাস টার্মিনালে শ্রমিক ও যাত্রীদের জন্য অস্থায়ী চিকিৎসা সেবাকেন্দ্র করতে হবে ।
৫, শ্রমিক ও যাত্রীদের জন্য প্রতিটি টার্মিনালে বিশ্রামাগার করতে হবে।
৬, মহাসড়কের পাশে অবস্থিত বাজার সমূহ অন্য স্থানে স্থানান্তর করতে হবে ।
এছাড়া তিনি সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন ।
সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা তিনি সকল শ্রমিক ভাইদের কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন । উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক আমিরুল ইসলাম লিটন , কোষাধ্যক্ষ শেখ হুমায়ূন আহমেদ , সড়ক সম্পাদক খলিলুর রহমান ও সদস্য মিজানুর রহমান মিজান সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]