শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! সাকিবের দেশে ফেরার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী: ‘এখন আর স্বাভাবিকভাবে ফেরার সুযোগ নেই’ রূপনগর প্রেসক্লাবের সন্মানিত সদস্য রুহুল আমিনের মায়ের ইন্তেকালে শোক মাগুরায় ইনতেফার বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ অনুষ্ঠিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ এইচএসসি পাস শিক্ষকের প্রধান শিক্ষক হওয়ার চেষ্টা? নেপথ্যে বিএনপি নেতার তদবিরের অভিযোগ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাকিবের দেশে ফেরার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী: ‘এখন আর স্বাভাবিকভাবে ফেরার সুযোগ নেই’

সংবাদদাতা / ১২ বার ভিউ
সময়ঃ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজনৈতিক অবস্থানের কারণে সাকিব আল হাসানের স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি।

৭ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া এক বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাকিবের বিষয়টি নিয়ে সরকার এতদিন অনেক নমনীয় ও সহনশীল অবস্থান থেকে বিবেচনা করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান অব্যাহত রাখার সুযোগ নেই বলে মনে করেন তিনি।

আমিনুল হক বলেন, “আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।”

সাকিব আল হাসানকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।”

ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, ক্রিকেটার হিসেবে সাকিবের বিষয়টি বিবেচনা করার ক্ষেত্রে সরকার যে নমনীয় অবস্থান নিয়েছিল, রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বর্তমানে সেই অবস্থানে পরিবর্তন এসেছে।

০৭ আগস্ট ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]