বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
স্বাধীনতা ( কবিতা
——– মরহুম ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধা, কবি,আ ন ম শহিদুল্লাহ সাহিত্য রত্ন
স্বাধীনতার মানে শামসুর রাহমানরা কি জানে?
না, না, না,
ওরা জানে না।
স্বাধীনতার অর্থ-
মেনে নেয়া আল্লার আনুগত্য।
স্বাধীনতার অর্থ-
মেনে চলা রাসূলের নেতৃত্ব।
প্রকৃত স্বাধীনতা……
মা বাপের বাধ্যতা। ভাইয়ে ভাইয়ে একতা।
স্বাধীন মানুষের চলা
কর্তব্য পালনের শৃঙ্খলা।
স্বাধীনতা আর দায়িত্বানুভূতি ও নাগরিক অধিকার।
কুরআনেনের অনুসরণ
তবেই স্বাধীন জীবন!
সকল মতবাদ
দিতে হবে বাদ
সে সব সংঘাত আনে।
শামসুর রহমানরা না জানে
স্বাধীকার মানে।
তারিখ ৭/০১/১৯৯৫ইং