শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

হোমিওপ্যাথিক চিকিৎসকদের অধিকার নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন

সংবাদদাতা / ৪০২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

হোমিওপ্যাথিক চিকিৎসকদের অধিকার নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা।। হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার (ডা.)’ পদবী ব্যবহার না করার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনতিবিলম্বে বাতিলসহ ৬ দফা দাবি জানিয়েছে হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি’র পক্ষ থেকে এসব দাবি উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক ডাঃ মো. আরিফুর রহমান মোল্লা।

লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় সংসদে সর্বসম্মতভাবে পাসকৃত “বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন-২০২৩” অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ‘ডাক্তার (ডা.)’ পদবী ব্যবহারের আইনগত অনুমোদন রয়েছে। তাছাড়া মন্ত্রণালয়ের চিঠিতে হাইকোর্টের রায়ের উল্লেখ রয়েছে। এটিও বিভ্রান্তিকর।

কেননা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল মঞ্জুর করে সেটি এখন বিচারাধীন রয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১২ ধারাতেও “চিকিৎসক অর্থ এমবিবিএস ও বিডিএস, নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং ভেটেরেনারী চিকিৎসক” হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ রয়েছে।

গত ১০ আগস্ট স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব স্বাক্ষরিত একটি পত্র জারি হয়। যেখানে বিষয় হিসেবে উল্লেখ রয়েছে, “বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ধারা ২৯ (১) অনুসরণপূর্বক ‘ডাক্তার (ডা.)’ পদবী ব্যবহার সংক্রান্ত। ওই পত্রের সর্বশেষ অনুচ্ছেদে বলা হয়েছে, “এমতাবস্থায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাসমূহে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ ও হাইকোর্টের রায় অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী ব্যতীত অন্যান্য পেশাজীবীদের (হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ও ইউনানী) নামের পূর্বে ‘ডাক্তার (ডা.)’ পদবী ব্যবহার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো”। এ নির্দেশনাকে পরস্পরবিরোধী, অসামঞ্জস্য ও সাংঘর্ষিক বলে দ্রুত এটি প্রত্যাহারের দাবি জানানো হয়।

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকপারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
সংবাদ সম্মেলনে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিদ্যমান সংকট সমাধানে বিভিন্ন দাবি উপস্থাপন করে সেগুলো সমাধানে আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে-হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ যথাযথভাবে কার্যকর এবং দ্রæত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন; হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালসমূহে কর্মরতদের শতভাগ বেতনভাতা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রদানের নীতিমালাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; সু চিকিৎসা নিশ্চিতে বিদেশ থেকে মানসম্মত ঔষধ আমদানির ক্ষেত্রে জটিলতা দূর ইত্যাদি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন সদস্য সচিব ডাঃ শফিকুল আলম নাদিম, উপদেষ্টা ডা. নজরুল ইসলাম ভূইঁয়া, অধ্যাপক ডাঃ আশরাফুর রহমান,ডাঃ হাছান আহমেদ মেহেদী, ডা. নাসির উদ্দিন শেখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. নাসির উদ্দীন শেখ, ডা.বজলুল হাসান, ডা.মাহবুব হাফিজ, ডা. মসিউজ্জামান পান্নু, ডা. এ.কে.এম. জাকির হোসেন, মুখ্য সমন্বয়কারী ডা. মোঃ মজিবুল্যাহ মজিব, সমন্বয়কারী ‘ডা. খলিলুর রহমান, ডাঃ হাসান আল মোবারক,ডাঃ আবুল হাসনাত মোঃ আমিন  ডা. শাহজালাল আহমেদ, ডা. নাইমুল হক, ডা. কাসেমুর রহমান ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. আব্দুল আলীম, ডাঃ বনি আমীন শরীফ,ডা. মামুন হাসিব ভূইঁয়া, ফয়সাল মেহবুব মিজু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]