শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

৯০ দিনের মধ্যে বিচার করে রায় কার্যকর করতে হবে– মাগুরায় আলোচিত আছিয়া খাতুনের দোয়া মাহফিলে আমীরে জামায়াত

সংবাদদাতা / ১০৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ;

মাগুরায় আলোচিত আছিয়া খাতুনের কবর জিয়ারত, দোয়া মাহফিলে যোগদান ও আছিয়ার বাড়িতে শনিবার সকালে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান পরিদর্শন করেন ।

জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য ডাক্তার শফিকুর রহমান বলেন- কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। তিনি আরো বলেন- ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই,৷ ৯১ দিন যেন পার না হয়।


জেলা আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন।


জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন,জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান,

সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম,যুব সেক্রেটারী অধ্যাপক রবিউল ইসলাম, শ্রমিক নেতা অধ্যাপক মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, জেলা জামায়াতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস, মাগুরা সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন,মহম্মদ পুর উপজেলা আমীর নূর আহমদ, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার আলী, শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেন।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক ড, আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, প্রচার ও মিডিয়া সেক্রেটারী মোঃ সাইফুল্লাহসহ জেলা, উপজেলা,ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকমীগণ।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার বিভিন্ন স্থানে লোকেলোকারণ্য হয়ে পড়ে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৫/০৩/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]