মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
আতিকুর রহমান,
স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কৃতি সন্তান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
সোমবার (২৫ আগষ্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের মরহুম আব্দুল মাতিন মাষ্টার সাহেবের জেষ্ঠ পুত্র। যার বাবা আব্দুল মাতিন মাস্টার ও তার চাচা আব্দুর রহমান উপজেলার গাবসারা ইউনিয়ন এর বড় জয়পুর গ্রামে বসবাস করতেন, সেখানে তারা সুদীর্ঘ সময় বসবাস করেন। পরে তারা জিগাতলা গ্রামে বসতী স্থাপন করলেও তার বাবা ও চাচা বড় জয়পুর গ্রামের সাথে সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত বজায় রেখেছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক শেখ আবু তাহের এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।