মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

আজ থেকে সিয়াম সাধনার মাস, পবিত্র রমজান মাস শুরু

সংবাদদাতা / ১২৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

এএইচ মোবারক
নিজস্ব প্রতিবেদক

শনিবার সন্ধায় বাংলাদেশের আকাশে মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে রোজা শুরু হতে হচ্ছে, এর সাথে আজ এশার নামাজের পর থেকে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো পবিত্র রমজান মাসের আনুষ্ঠানিকতা।
গত শনিবার ২ মার্চ ২০২৫ ইং এশাঁর আজানের পর পরই দলবেধে মুসল্লিরা মসজিদে দিকে যেতে থাকে । প্রথম তারাবিতে হওয়ায় রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচে পরা ঢল দেখা যায়।
ধর্মপ্রাণ মুসল্লিরা পাঞ্জাবি-পাজামা পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে যেতে দেখা যায় ।

রাজধানীর বিভিন্ন পাড়া, মহলা ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন মসজিদে তিল ধারণের ঠাঁই নেই। কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করতে দেখা যায়।
সন্ধ্যার পর থেকেই অনেকে দলবেঁধে, আবার কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে তারাবি নামাজ আদায় করতে আসেন।

এদিকে আজিপুর কবর স্থান মসজিদ, লালবাগ শাহী মসজিদ, বনানী জামে মসজিদ, গুলশান জামে মসজিদ, মিরপুরের ১, শাহ্ আলী মাজার মসজিদ, মিরপুর শাহী জমে মসজিদ (গবতলী)১১ নং বাসস্ট্যান্ডের মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মিরপুর ডিওএইচ জামে মসজিদ, মিরপুর ৬ নং বাজার মসজিদ কমপ্লেক্সে এ তারাবির নামাজে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা যায়।

এসময় রাজধানীর আরও কয়েকটি মসজিদ ঘুরেও এমন অবস্থা লক্ষ কারা যায়। প্রত্যেকটি মসজিদ মুসল্লিতে পূর্ণ, আবার অনেকেই মসজিদের ভেতরে জায়গা না পেয়ে বাইরে রাস্তায় নামাজ আদায় করছেন।
এদিকে ঢাকা ছাড়াও সারা দেশের সব মসজিদেই তারাবির নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
নামাজ শেষে বিশেষ মুনাজাত করে দেশ ও দশের জন্য শান্তি কামনা করে দোয়া চাওয়া হয়। আমিন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]