মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ

সংবাদদাতা / ২০৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

ডেক্স রিপোর্টঃ

ঢাকা, ২ মার্চ ২০২৬ — যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে সুশীল ফোরাম। সংগঠনটি একে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন এবং বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছে।

প্রেসনোটে বলা হয়, ফেব্রুয়ারির শেষদিকে সংঘটিত এ হামলার পর ইরান জুড়ে শোকের ছায়া নেমে আসে।

সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট) এক বিবৃতিতে বলেন,
এই নৃশংস হত্যাকাণ্ড মানবতার জন্য এক গভীর ট্র্যাজেডি। তিনি বলেন, একজন নেতাকে এভাবে হত্যা করা সভ্য বিশ্বব্যবস্থার জন্য কলঙ্কজনক এবং এটি বৈশ্বিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত  ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।
সুশীল ফোরাম মনে করে, এমন ঘটনা বিশ্বে নতুন করে সংঘাত ও অস্থিরতার ঝুঁকি বাড়াবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]