বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

সংবাদদাতা / ৩১ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সেলিম উদ্দিন,

ঈদগাঁও,কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে ঈদ উপহার হিসেবে অসহায় ও দু:স্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোর ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৮০০ পরিবারকে ভিজিএফ চাল দেওয়া হয়েছে।

১৫ মার্চ ( রবিবার) সকালে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. দিদারুল ইসলাম। এ সময়  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু তাহের, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম, ইউপি সদস্য জয়নাল আবেদীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবদুল হাকিম বলেন, ঈদকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত চালগুলো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ইউনিয়নের ৮০০টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের নির্দেশনা মোতাবেক চালগুলো সঠিকভাবে বিতরণের লক্ষ্যে একজন ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে চালগুলো বিতরণ করা হচ্ছে। ঈদের আগে উপজেলার অসহায়, গরীব ও দু:স্থ মানুষরা সরকারের পক্ষ থেকে এই ঈদ উপহার পেয়ে অনেক উপকৃত হবেন।

ঈদগাঁও উপজেলা সমবায় কর্মকর্তা ( ট্যাগ অফিসার) মো. দিদারুল ইসলাম বলেন, অসহায় ও দু:স্থ পরিবারের মানুষরা কিছুটা স্বস্তিতে যেন ঈদ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সামান্য এই উপহার বিতরণ। উপহারের এই চালগুলো প্রকৃত ভোক্তারা যেন সঠিকভাবে পায় সেই লক্ষ্যে যাবতীয় কার্যক্রম শেষ করে বিতরণ করা হয়েছে। উপহারের এই চাল বিক্রি না করে অবশ্যই নিজের পরিবারের সদস্যদের জন্য খাদ্য হিসেবে ব্যবহার করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১১ মার্চ তারিখে  ঈদগাঁও ইউনিয়নে দুঃস্থ, অসহায়, গরীব পরিবার গুলোর মাঝে খুবই নিম্নমানের এবং খাবার অনুপযোগী ভিজিএফ চাল সরবরাহ করা হয়। উপকারভোগীদের মাঝে বিতরণ করতে গিয়ে চালের এ অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন খোদ চেয়ারম্যান হাকিম। পরবর্তীতে চেয়ারম্যান ও ট্যাগ অফিসারের সমন্বয়ে এসব চাল পরিবর্তন করে পুনরায় বিতরন করা হয়।
১৫/৩/২০২৬ খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]