মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঈদগাঁওয়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

সংবাদদাতা / ১৪৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার)  প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শনিবার(১৪ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের  উপজেলার ঈদগাঁও বাস স্টেশনের অদূরে কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিক নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। আজ বিকেল ৩টার দিকে বাসটি উপজেলার  ঈদগাঁহ কলেজ গেইট  এলাকায় পৌঁছলে  যাত্রীবাহী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি দুমড়েমুচড়ে যায়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে  উপজেলার বিভিন্ন  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
১৪/৬/২০২৫ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]