মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম

সংবাদদাতা / ১৭০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

এম.এ মান্নান

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা)প্রতিনিধিঃ

একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম। তিনি বলেছেন, একটি মহল নির্বাচনকে বানচাল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা কখনো সফল হবে না। তারা স্বাধীনতার সময়ও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাদের শুধু দেশের সঙ্গে বেঈমানি করার অভিজ্ঞতা আছে, দেশ চালানোর অভিজ্ঞতা নেই। বিএনপি জানে কিভাবে দেশকে সুন্দর ও সুষ্ঠুভাবে চালাতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে মনোহরগঞ্জ লক্ষণপুর ইউনিয়নের  লক্ষণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম প্রশ্ন রাখেন, আপনারা কি স্বাধীনতাবিরোধীদের হাতে এই দেশ তুলে দেবেন? যারা এই দেশে রাষ্ট্রদ্রোহী ছিল, মা-বোনদের ইজ্জত লুটে নিয়েছিল। তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই লাল-সবুজের স্বাধীন দেশ পেয়েছি। যুদ্ধের সময় তাদের অবদান কি ছিল, দেশের প্রতি তাদের আচরণ কেমন ছিল, আমরা কেউ ভুলে যাইনি।
তিনি আরো বলেন, জামায়াত জানে আমরা ক্ষমতায় আসব, তাই তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।
এ দেশে একটা অরাজকতা তৈরি করতে চাচ্ছে তারা। ওই দলটি দেশটাকে লুটেপুটে খেতে চাচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, বিগত তিনটি নির্বাচনে যারা নিরীহ আওয়ামী লীগ তারাও ভোট দিতে পারেনি। বিএনপির ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা যখন আক্রমণ করেছে তখন এসব নিরীহ আওয়ামী লীগ কর্মীরা সেসময় পাশে দাঁড়িয়েছিলেন। আপনারা সামাজিকতা হিসাবে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন।
আবার ৫ আগস্টের পর আপনারা ভালো লোক বলে আমরা আপনাদের আশ্রয় দিয়েছিলাম। এসব নিরীহ আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিকে ভোট দিবে বলে আমরা আশা করি।
তিনি আরো বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন উৎসর্গ করেছেন। সারাটা জীবন দেশের জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের পক্ষে থেকে লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি ছিলেন আপসহীন নেত্রী।
আবুল কালাম বলেন, ‘আমি নির্বাচিত হলে লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগব্যবস্থায় সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।এই দুই উপজেলার চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এবং মাদক বলতে কিছু থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে এসব অপকর্ম প্রতিহত করব।’এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক আহসান উল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]