বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বজ্রপাতে রমিজ উদ্দীন নামে এক লবণ মাঠের শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে চৌফলদন্ডী ব্রীজে ঘটে এ ঘটনা। তিনি ঔ এলাকার অছিয়র রহমানের পুত্র।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, লবণের মাঠ থেকে ব্রিজের ওপর ওঠার সময় বজ্রপাতের শিকার হন ওই ব্যক্তি এবং ঘটনাস্থলেই মারা যান।
চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন, স্থানীয়রা বিষয়টি তাকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন বলে জানান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
২৮/৪/২০২৬ খ্রি.