শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার। আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ড নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা মোরেলগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে CODEC-এর শিক্ষা উপকরণ বিতরণ মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  মির্জা জনির বাবার মৃত্যুতে নাঃগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের শোক প্রকাশ AHM Bazlur Rahman in the Movement to Establish Community Radio in Bangladesh* *—-Professor M. A. Barnik বাংলাদেশে কমিউনিটি রেডিও প্রতিষ্ঠার আন্দোলনে এএইচএম বজলুর রহমান* *—–অধ্যাপক এম এ বার্ণিক* ভূমিকা জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন

কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা

সংবাদদাতা / ২৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

কর্ণফুলী(চট্টগ্রাম)প্রতিনিধি::

চট্টগ্রামের কর্ণফুলীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ‘গ্রীন ভ্যালি ফুড প্রোডাক্টসথ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মইজ্জ্যারটেকের উত্তর দিকে, চরপাথরঘাটা ইউনিয়নের ইউনুস মার্কেট এলাকার পেছনে শাহ ছমিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে কর্মচারীরা বেকারির মুল ফটকে তালা লাগিয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে কারখানার ভিতরে ডুকে দেখা যায়, খোলা ও নোংরা পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটি ও বিভিন্ন নাস্তা জাতীয় খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। উৎপাদনস্থলের বিভিন্ন স্থানে মাছির উপস্থিতি, পচা আটা ও অপরিষ্কার কাঁচামাল পড়ে থাকতে দেখা যায়। এছাড়া নোংরা যন্ত্রপাতি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরির চিত্রও পাওয়া যায়। এ সময় বিভিন্ন খাদ্যপণ্য, কাঁচামাল ও অন্যান্য দ্রব্য জব্দ করা হয়। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও কাগজপত্র নিয়ে নানা অসঙ্গতি রয়েছে। প্রতিষ্ঠানটির বিএসটিআই সনদ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রয়োজনীয় ছাড়পত্র , ফ্যাক্টরি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, ট্রেড লাইসেন্স, টিআইএন ও ভ্যাট নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কারখানাটি সিলগালা করে দেন উপজেলা প্রশাসন। অভিযানকালে আরও জানা যায়, বেকারিটি বিভিন্ন কোম্পানির নাম ও ঠিকানা বাজারজাত করে আসছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক টিটু কান্তি পাল, কর্ণফুলী থানা পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. রিদুয়ানুল ইসলাম বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]