মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কর্ণফুলীতে সেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ

সংবাদদাতা / ১৭১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি ::

কর্ণফুলীতে সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম ত্যাগ করে এক শিক্ষার্থী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন । যুবকের আগের নাম আশিক নাথ, বর্তমান তার নাম আসাদুল্লাহ নূর আশিক। সে নগরীর মোস্তফা হাকিম কলেজে অধ্যয়নরত আছে এবং চট্টগ্রামের মিরসরাই বারৈয়াঢালা এলাকার বাসিন্দা।


নও মুসলিম আসাদুল্লাহ নূর আশিক ইসলাম ধর্মে অনুপ্রাণিত হয়ে গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) যুগ্ম জেলা দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালতে এফিডেভিট মাধ্যমে এবং ২ মে ( শুক্রবার) কর্ণফুলীর হামিদিয়া বাগদাদিয়া শাহী জামে মসজিদে হিন্দু ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন নওমুসলিম আসাদুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে নিজের আবেগ-অনুভূতি প্রকাশ করে বলেন, ” বিগত ৫-৬ বছর যাবত ইউটিউবে ইসলামের বিভিন্ন মানব কল্যাণমূলক শাশ্বত রীতিনীতি দেখে দিন দিন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি”। তিনি আরো জানান, ” যখন সময় পেতাম আয়াতুল কুরসিসহ পবিত্র কুরআন শরীফের বিভিন্ন সূরা বাংলা অর্থসহ শুনতাম, নিজে নিজে চর্চা করতাম। তাছাড়া বিভিন্ন ওয়াজ মাহফিলে আলেম- ওলামা ইসলামি স্কলারদের তাফসির শুনতাম। এ থেকেই একসময় সিদ্ধান্ত নেই ইসলাম ধর্ম সম্পর্কে ব্যাপকভাবে জানার। ইসলামের নানাদিক সম্পর্কে জানতে জানতে একসময় সনাতনধর্ম তথা হিন্দু ধর্মের প্রতি তার আস্থা বিশ্বাস শূন্যের কোঠায় পৌঁছে। এক পর্যায়ে সিদ্ধান্ত নেই চির শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করার “। এবিষয়ে কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুনির আবছার চৌধুরী বলেন, নও মুসলিম আসাদুল্লাহ ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে ইতোমধ্যে জ্ঞান অর্জন করেছেন। ধর্ম সম্পর্কে তিনি অনেক কিছু জানেন। তিনি মনেপ্রাণে ইসলাম ধর্মকে বিশ্বাস করে তার পারিবারিক সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার জন্য তাকে সাধুবাদ জানাই পাশাপাশি তাকে যেকোনো ব্যাপারে আমি এবং আমার সংগঠন সহযোগিতা করবো ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]