বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতের ইসলামীর ৯ গরীব ও অস্বচ্ছ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

সংবাদদাতা / ১৩৩ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

সুপেয় পরিষ্কার ও নিরাপদ পানি পানের জন্যে কাপাসিয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, অস্বচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ৯ টি টিউবওয়েল বিতরন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

টিউবওয়েল গুলো স্থাপন করার জন্য টিউবওয়েলের চারপাশ পাকা করণ সহ যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখা।
পহেলা নভেম্বর, শনিবার বিকাল ৩ টার সময় কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিউবওয়েল বিতরণ করেন গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী।

যাদের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে তারা হলেন রায়েদ দরগা বাজারের নজরুল ইসলাম, বেলাশী গ্রামের সাজেদা খাতুন, মাজেদা, ফুলেছা, দুর্গাপুর ইউনিয়নের কামড়া গ্রামের সুব্রত চন্দ্র মন্ডল,টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের আনোয়ারা, কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া বাজারের হাফিজুল হাসান, উত্তর খামের খাদিজা, কাপাসিয়া ইউনিয়ননের পাবুরের মিহির দেব নাথ।
টিউবওয়েল পেয়ে বেলাশী গ্রামের সাজেদা বলেন, আমরা দীর্ঘদিন কোয়া থেকে পানি তুলে খেয়েছি। আজ আমরা টিউবওয়েল পেয়ে খুবই আনন্দিত। এখন থেকে কলের পানি খেতে পারব। বাংলাদেশ জামাতে ইসলাম আমাদের এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
টিউবওয়েল বিতরণ শেষে কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। আমরা কাপাসিয়ার অবহেলিত জনগণের মধ্যে থেকে বাছাই করে যারা দীর্ঘদিন যাবত সুপেয় পানির অভাবে ভোগছিলেন তাদের মাঝে টিউবওয়েল বিতরণ করেছি। আমাদের এই কাজ চলমান থাকবে। আমরা জনগণের কাছাকাছি গিয়ে তাদের দুঃখ দুর্দশা গুলো আমাদের সাধ্য অনুযায়ী মেটানোর চেষ্টা করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]