শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় যুব বিষয়ক উপদেষ্টা, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের নবনিযুক্ত নির্বাহী সচিব জনাব কামরুজ্জামান দুলাল -এর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৭ (জনাব তারেক রহমান) আসনের ডিজিটাল প্রচারণা কমিটির আহ্বায়ক জনাব এস. আলম রাজীব।
আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও দেশব্যাপী জেলা ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত জনাব এস. আলম ইসরাৎ, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক লায়ন মোজাম্মেল হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ সাইবার ইউজার দলের যুগ্ন-আহ্বায়ক ডাঃ আতাউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সময়ে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়।